পানীয় জলের তীব্র সংকট বীরভূমের রামপুরহাটে: স্থায়ী সমাধানের দাবিতে পৌরসভায় বিজেপি নেতৃত্ব

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলা তীব্র পানীয় জল সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পৌর কর্তৃপক্ষের দ্বারস্থ হলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ রামপুরহাট শহর বিজেপির একটি প্রতিনিধি দল ও ওবিসি মোর্চার বীরভূম জেলা সভাপতি অমৃতলাল ঘোষ পৌর আধিকারিকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, গত ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রহস্যজনকভাবে একাধিক ওয়ার্ডে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। নিয়মিত জল না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। জনসাধারণের এই দুর্ভোগ দূর করতে অবিলম্বে প্রতিটি ওয়ার্ডে নিয়মমাফিক ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়েছে। “পৌরবাসীর মৌলিক অধিকার রক্ষায় এবং এই কৃত্রিম জলসংকট দূর করতে বিজেপি সর্বদা সাধারণ মানুষের পাশে আছে।” — অমৃতলাল ঘোষ পৌর আধিকারিককে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে যে, দ্রুত সমাধান না হলে তারা আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *