
সেখ রিয়াজুদ্দিনঃ
পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ চলবে না। ক্রমাগত পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে মালিকদের মুনাফা বৃদ্ধি করা চলবে না।বৈধ নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বাদ যাওয়া বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে হবে ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার সহকারে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয় বুধবার এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে। এদিন সিউড়ি দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে সিউড়ি বাসষ্ট্যান্ড এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে মানস সিংহ বলেন পেট্রোল ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি দৈনন্দিন বেড়ে চলেছে। এস আই আর এর নামে বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণ করা হয়েছে। হকারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে।এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জনগনকে পথে নেমে অন্দোলনের ডাক দেয়। এছাড়াও সংগঠনের পক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন কল্যাণ মন্ডল, যুথিকা ধীবর প্রমুখ নেতৃবৃন্দ।

