
সেখ রিয়াজুদ্দিনঃ
রাজ্যে সরকারের পালাবদলের পর বিজেপির নবনির্বাচিত বিধায়ক গন নিজের নির্বাচনী এলাকায় স্বাস্থ্য পরিষেবার মান ও পরিকাঠামোগত অবস্থা চাক্ষুষ করতে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন। সেই প্রেক্ষিতে বিধায়ক, বিডিও, পুলিশ,বিএম ওএইচ সহ স্বাস্থ্য কর্মীদের নিয়ে বুধবার খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে রোগী কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হন।আলোচনা সভায় হাসপাতালের সার্বিক পরিকাঠামো।স্বাস্থ্য পরিষেবা,১০২ অ্যাম্বুলেন্স সার্ভিস,স্বচ্ছতা ছাড়াও অন্যান্য অসুবিধার দিকগুলো সম্পর্কে আলোকপাত করেন স্বাস্থ্য কর্মীরা। পরিকাঠামো,পরিচ্ছন্নতা, চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য জরুরী পরিষেবাগুলি কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতের কি করণীয়, কি করতে পারে সে সমস্ত বিষয় লিপিবদ্ধ করে পরিকল্পনা গ্রহণ করা হয় এবং কাজগুলি দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রশাসনিক বিভিন্ন স্তরে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করা হয় আলোচনা বৈঠক থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা,খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলী, লোকপুর থানার এসআই সোনম পাল,খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হেসেন সহ অন্যান্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। একান্ত সাক্ষাৎকারে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে আলোচনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন বিধায়ক অনুপ কুমার সাহা।

