
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের পাইকর থানা এলাকায় পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবকের নাম জাহির হোসেন ওরফে বাদশা, সে বীরভূমের পাইকর থানার আরাইল গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি দেশি তৈরি ছয় চেম্বারের রিভলভার এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই সাথে অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি কালো রঙের মাহিন্দ্রা গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত যুবককে হেফাজতে নিয়ে পুলিশ জোরদার জেরা শুরু করেছে। এই ঘটনার পেছনে কোনো বড় চক্র জড়িয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ছবি: দিপু মিঞা, মুরারই; বীরভূম
