জাতীয় লোক আদালতে ৯৫০০ মামলার নিষ্পত্তি, ১২ কোটি টাকা আদায় বীরভূমে

সেখ রিয়াজুদ্দিনঃ

বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় ১৩ জুন শনিবার। অন্যান্য রাজ্যের ন্যায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় জেলার তিনটি মহকুমায়। সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট তিনটি আদালতে মোট ২০ টা বেঞ্চ বসেছিল। এদিন জেলার তিনটি এলাকা থেকে মোট ১৫ হাজার মামলা লোক আদালতে ওঠে তারমধ্যে ৯,৫০০ মামলার নিস্পত্তি হয়। এছাড়া সেটেলমেন্ট বাবদ মোট ১২ কোটি টাকা আদায় হয় বলে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব – নিরুপমা দাস ভৌমিক।

উল্লেখ্য ইতিপূর্বে ১৩ জুন জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে বলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন গনমাধ্যমে প্রচার কর্মসূচি চালানো হয়। সেই বার্তা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ফলে অংশগ্রহণের হার বৃদ্ধি পায় বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *