জাতীয় স্তরের নৃত্য প্রতিযোগিতায় বিজয়িনী বীরভূমের রাজনগরের শিশুশিল্পী মুন সাহা

উত্তম মণ্ডলঃ

ইউনাইটেড কাউন্সিল অফ মার্শাল আর্টস, যোগা অ্যাণ্ড পোল স্পোর্টস ফেডারেশন (UCMAYPSF) আয়োজিত জাতীয় স্তরের নৃত্য প্রতিযোগিতায় বীরভূম জেলার রাজনগর ছোটবাজারের শিশুশিল্পী মুন সাহা অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়ে ০-৫ বছর বয়সী বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে৷ এই অসামান্য সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার নৃত্যগুরু গৌরব সরকার। এ বিষয়ে মুনের বাবা কৌশিক সাহা ও মা পারমিতা সাহা জানান, শিক্ষক শুভজিৎ দাস ও শিক্ষিকা ঈপ্সিতা সেনের হাত ধরে মুন নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়। সম্প্রতি শিলিগুড়িতে দু’ দিন ধরে চলে প্রতিযোগিতা‌। খুদে মুনের এই সাফল্যে খুশি তার আত্মীয় -স্বজনরা৷ তাঁরা সকলেই মুনকে প্রাণভরে আশীর্বাদ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *