বীরভূমের মহম্মদবাজারে মর্যাদার সঙ্গে পালিত হলো ঐতিহাসিক হুল দিবস

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মহম্মদবাজার ব্লকের পাঁচামি হাউসিং মাঠে গ্রাম সভা সমন্বয় হুল কমিটি ও আদিবাসী শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ৩০ জুন অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হলো ঐতিহাসিক হুল দিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী বীর আদিবাসী শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ, বিশিষ্টজন ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সিধু-কানু, বাবা তিলকো মুরমু এবং বীরসা মুন্ডা-সহ সমস্ত অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে মনে করিয়ে দেন যে, ব্রিটিশ ও শোষকদের বিরুদ্ধে আদিবাসীদের এই ঐতিহাসিক লড়াই আজও সমাজকে অন্যায়ের বিরুদ্ধে লড়ার প্রেরণা জোগায়। স্মরণসভার পাশাপাশি বর্ণাঢ্য সাঁওতালী নৃত্য, গান এবং ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে। এছাড়া ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী আদিবাসী ছাত্র-ছাত্রীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। হুল কমিটির প্রেসিডেন্ট সুশীল মরমু জানান, এই দিনটি আদিবাসী সমাজের আত্মপরিচয়, ঐতিহ্য ও সংগ্রামের গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক অনন্য উপলক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *