বীরভূমে কীর্ণাহারে বিজেপি কর্মীদের ওপর হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার মূল দুই অভিযুক্ত

শম্ভুনাথ সেনঃ

রাজনৈতিক হিংসার আগুনে তপ্ত বীরভূমের কীর্ণাহার। প্রায় মাসখানেক আগে কীর্ণাহার থানার নিমড়া গ্রামে বিজেপি কর্মীদের ওপর এক ভয়াবহ হামলা, মারধর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমে অবশেষে বড়সড় সাফল্য পেল কীর্ণাহার থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে উত্তর ২৪ পরগনা থেকে এই ঘটনার মূল অভিযুক্ত আমিরুল ইসলাম ওরফে বুলেটকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পুলিশি জালে ধরা পড়েছে এই হিংসাত্মক ঘটনার অপর অন্যতম অভিযুক্ত জালালউদ্দিন ওরফে জালালও।
৬ জুলাই, সোমবার ধৃত দুই জনকেই বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘটনার মূল শিকড়ে পৌঁছাতে পুলিশি তৎপরতা জারি রয়েছে। এই ঘটনার পেছনে আর কোনো বড় মাথা বা অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে পুলিশ তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *