ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সভা ও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ

সেখ রিয়াজুদ্দিনঃ

১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ করতে পথে নেমে অন্দোলন কর্মসূচি পালন করে। উল্লেখ্য গত শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায়। সেরূপ সোমবার সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফ আই এবং ছাত্র সংগঠন এস এফ আই এর উদ্যোগে বারুইপুর নাবালিকাকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
বারুইপুরে নাবালিকা-কে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন মোমবাতি হাতে রামপুরহাট পাঁচমাথায় ছাত্র যুবদের সোচ্চার স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র নেতা ওয়াহীদ খান। অন্যদিকে সিউড়ি সদর শহরের মধ্যে ডিওয়াই এফ আই এর পক্ষ থেকেও অনুরূপ দাবিতে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *