
উত্তম মণ্ডলঃ
পশ্চিমবঙ্গের সর্বাঙ্গীণ উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও সকল মানুষের কল্যাণ কামনায় এ জেলার তারাক্ষেত্র তারাপীঠে জগজ্জননী মা তারার চরণে পুজো দিয়ে প্রার্থনা নিবেদন করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা ভারত সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বীরভূম জেলা বিজেপি সভাপতি উদয়শংকর ব্যানার্জি, রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায়সহ স্থানীয় কার্যকর্তাগণ।

