সিউড়িতে ভারত ছাড়ো আন্দোলনের ৮৫তম বর্ষ উদযাপন, ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা

সেখ রিয়াজুদ্দিনঃ

ভারত ছাড়ো আন্দোলনের ৮৫তম বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার সন্ধ্যায় সিউড়ির মসজিদ মোড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট এবং তার তাৎপর্য নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তথা বীরভূম জেলা সম্পাদক কমরেড মদন ঘটক। বক্তব্যে তিনি ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে এই আন্দোলনের ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি।
তিনি বলেন, ভারত ছাড়ো আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের অংশগ্রহণের বিভিন্ন দিকও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নইমুর রহমান, আয়েসা খাতুন ও যুথিকা ধীবর। বক্তারা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস স্মরণ করার পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে সেই ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *