শম্ভুনাথ সেনঃ
শ্রাবণের শেষ সোমবারে তারাপীঠের “বিদেশিনী” নামে একটি বেসরকারি হোটেলে বিধ্বংসী আগুনে ৯ জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়ে রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসাধীন অনেকে।
আজ ১৮ আগষ্ট, মঙ্গলবার সকালে এই ট্র্যাজেডিতে যুক্ত হয়েছে নতুন উদ্বেগ। আগুন থেকে বাঁচতে আতঙ্কিত কেউ পাশের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বীরভূম জেলা পুলিশ। স্পিডবোট ও ডুবুরি নামিয়ে হোটেল সংলগ্ন পুকুরে শুরু হয় নিবিড় তল্লাশি।
তবে এখনও পর্যন্ত পুকুর থেকে কারও সন্ধান পাওয়া যায়নি। প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় গোটা ঘটনাকে ঘিরে চরম ধোঁয়াশা ও শোকের ছায়া বজায় রয়েছে।
