বীরভূমে চিনপাই সমবায় নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনীতি: বামেদের বাধা দেওয়ার অভিযোগে কাঠগড়ায় বিজেপি

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই সমবায় সমিতির আগামী ৪ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। মোট ৯টি আসনের সবকটিতেই ইতিমধ্যে প্রার্থীপদ দাখিল করেছে বিজেপি। কিন্তু সিপিআইএম নেতৃত্বের গুরুতর অভিযোগ, তাদের প্রার্থীরা যখনই নমিনেশন জমা দিতে যান, তখন বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের বাধা দেয় ও ভয়ভীতি দেখায়।


১৪ ও ১৫ সেপ্টেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন এবং ১৭ সেপ্টেম্বর রাখা হয়েছে তা প্রত্যাহারের সময়সীমা। সিপিআইএম-এর এই অভিযোগ অবশ্য সম্পূর্ণ নাকচ করে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে ভোটের আগে চিনপাই এলাকার রাজনৈতিক আবহ বেশ সরগরম হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *