সুপ্রিম কোর্টের ডেডলাইন, ৫ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ টুলু মণ্ডলকে

সেখ রিয়াজুদ্দিনঃ

সুপ্রিম কোর্টের নির্দেশকে কেন্দ্র করে ফের আলোচনায় বীরভূম জেলার পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তাঁকে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে আদালতের নির্দেশে বলে জানিয়েছেন সিউড়ি আদালতের আইনজীবী রাফেউল হক। ১৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে টুলু মণ্ডলকে। পাশাপাশি সিউড়ি আদালতেও তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে এমনই নির্দেশ দেয়া হয়েছে বলে আইনজীবী জানান।

উল্লেখ্য, টুলু মণ্ডল মামলায় ধৃত ব্যক্তিদের আইনজীবী হিসেবে রয়েছেন রাফেউল হক। অন্যদিকে, দু’দিন আগে অবসরপ্রাপ্ত ডেপুটি ডিএলআরও রবিউল ইসলামকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া নিয়েও সিউড়ি এসিজেএম আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আইনজীবী রাফেউল হকের দাবি, সংশ্লিষ্ট মামলাটি ইতিমধ্যেই জেলা ও দায়রা আদালতে স্থানান্তরিত হয়েছে। তাই তাঁর মতে, এই অবস্থায় এসিজেএম আদালতের ধৃত প্রাক্তন ভূমি দপ্তরের আধিকারিককে পুলিশ হেফাজতে পাঠানোর এক্তিয়ার নেই।

সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রবিউল ইসলামকে পুলিশ হেফাজতে পাঠানো নিয়ে আইনজীবীর এই বক্তব্যে টুলু মণ্ডল সংক্রান্ত মামলা নতুন করে চর্চায় উঠে এসেছে। তবে আদালতের নির্দেশের সুনির্দিষ্ট বিষয় এবং আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন সকলের নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *