
সেখ রিয়াজুদ্দিনঃ
বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকাল থেকেই পুজো মন্ডপের মধ্যে ছিল সাজো সাজো রব। এদিন জেলার বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠন, দোকান, বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদির পক্ষ থেকে যথাযথ ভাবে পালন করা হয় বিশ্বকর্মা পুজো। অনুরূপ বীরভূম জেলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের উপনগরীতে প্রতিবছরের ন্যায় এবারও মহা ধুমধাম সহকারে পালিত হয় বিশ্বকর্মা পুজো। উপনগরীর মধ্যে অফিসারর্স ক্লাব, সিএইচপি, সিভিল প্রভৃতি কোম্পানীর পুজো ও মন্ডপ ছিল চোখ ধাঁধানো। পড়ন্ত বিকাল থেকেই এলাকা কার্যত ভিড়ে জমজমাট হয়ে ওঠে, উপচে পড়া ভিড়ের চিত্র দেখা যায় উপনগরীর মন্ডপ সহ পার্কগুলিতে। সিএইচপির পক্ষ থেকে এদিন প্রায় চারশত দর্শনার্থীদের বসে প্রসাদ খাওয়ানো হয়। উপনগরীর প্রতিটি মন্ডপ ঘুরে দেখেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার প্রদীপ্ত মুখোপাধ্যায়।
