বীরভূমের পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ে ১২৫ তম বর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ে আজ থেকে ৩ দিনের ১২৫ তম বর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব শুরু হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূমের জেলাশাসক বিধান রায়,জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী,বোলপুর সাংসদ অসিত মাল, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ড. প্রলয় নায়েক,স্থানীয় বিডিও শিলাদিত্য ভট্টাচার্য্য সহ বহুগুণী ব্যক্তিত্ব। তিন দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের মধ্য দিয়ে বিদ্যালয়ের ১২৫ তম বর্ষ উদযাপিত হবে। বিদ্যালয়ের দীর্ঘদিনের পথ চলার ইতিহাস জানিয়েছেন প্রধান শিক্ষক কৃষ্ণগোপাল রায়। বিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রী ও প্রাক্তনীরা এই উৎসবে অংশ নেন। উৎসব চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।

One thought on “বীরভূমের পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ে ১২৫ তম বর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসব

  1. Sundor sambad poribeshan……
    Vedio, photo, sambad er sathe thakai bhinno matra peyeche protiti khabor ja proshongsoneo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *