বীরভূমের জয়দেব কেন্দুলীতে আশ্রম চত্বরে দশ ফুটের বিশালাকার অজগর, পুলিশের তৎপরতায় উদ্ধার

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী সংলগ্ন বগুলা মহাসংঘ আশ্রমে হঠাৎই উদ্ধার হলো প্রায় দশ ফুট লম্বা এক বিশালাকার অজগর সাপ। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, আশ্রমের পরিচর্যার দায়িত্বে থাকা কালু মেটে চত্বরে ঘাস কাটার সময় ঘন ঘাসের আড়ালে অজগরটিকে ঘাপটি মেরে বসে থাকতে দেখেন। বিশাল সাপটিকে চোখের সামনে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়িতে খবর দেন।


সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ও পেশাদার স্নেক রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সম্মিলিত যৌথ প্রচেষ্টায় অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। সাময়িকভাবে সুস্থ ও নিরাপদ আশ্রয়ে রাখার পর অজগরটিকে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুলিশের এই দ্রুত ও তৎপর পদক্ষেপের ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *