ছয় বছর বয়সেই বিশ্বজয়! মাত্র ৯.৩৫ সেকেন্ডে ২৫ দেশের পতাকা চিনে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নাম তুলল বীরভূমের ইলামবাজারের ঋষিকেশ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজারের ছয় বছরের খুদে প্রতিভা ঋষিকেশ রক্ষিত এক অনন্য নজির গড়ল। বোলপুর নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুলের এই ছাত্র মাত্র ৯.৩৫ সেকেন্ডে ২৫টি দেশের জাতীয় পতাকা নির্ভুলভাবে শনাক্ত করে এবং নাম বলে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নিজের নাম নথিভুক্ত করেছে। তার এই সাফল্যে ইলামবাজার তথা পুরো বীরভূম জেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে।


অভিজিৎ রক্ষিত ও রিম্পা রক্ষিতের পুত্র ঋষিকেশের এই অসাধারণ সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ অনুশীলন ও মায়ের বিশেষ অবদান। ছেলের এই প্রতিভাকে সঠিকভাবে বিকশিত করতে মা রিম্পা দেবী নিরলস পরিশ্রম করে গেছেন। স্বীকৃতির অংশ হিসেবে ঋষিকেশকে শংসাপত্র, পদক ও কলম প্রদান করা হয়েছে। এখানেই থেমে থাকতে নারাজ তার পরিবার; ইতিমধ্যেই ‘এশিয়া বুক অফ রেকর্ডসে’র জন্যও আবেদন করা হয়েছে। আগামী দিনে তাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করাই পরিবারের মূল লক্ষ্য।
বয়স যে প্রতিভার অন্তরায় নয়, ছোট্ট ঋষিকেশ সেটাই প্রমাণ করে দিল। তার এই কীর্তি বাংলার মুকুটে এক নতুন পালক যুক্ত করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *