শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক চাঞ্চল্যকর পুলিশি অভিযানে উদ্ধার হলো একটি একনলা দেশি বন্দুক ও কার্তুজ। এই ঘটনায় শেখ মুজিবর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ। রবিবার রাতে বোধগ্রাম এলাকায় শেখ মুজিবের বাড়ির কাছের একটি পাম্প হাউসে আচমকা তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই বাজেয়াপ্ত হয় কার্যকর অস্ত্রটি। আটক মুজিবকে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে হেফাজতে নেওয়া হয়। অস্ত্রটি কোথায় আনা হয়েছিল এবং কোনো বড়সড় অপরাধের ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আজ ৩১ আগস্ট, সোমবার ধৃতকে দুবরাজপুর আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের পেছনে অন্য কারোর হাত রয়েছে কি না, তা জানতে তদন্ত জারি রেখেছে পুলিশ।
