দুর্গাপুজোয় মিষ্টির সোঁদা গন্ধে মুখরিত বীরভূমের পণ্ডিতপুর গ্রাম: তুঙ্গে নাড়ু ও নিমকির হাঁকডাক

শম্ভুনাথ সেনঃ

দুর্গাপুজো দোরগোড়ায়। কড়া নাড়তেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। আর পুজো মানেই তো হরেক রকমের মুখরোচক মিষ্টি—গুড়ের নাড়ু, আরশে, নারকেল মিষ্টি থেকে শুরু করে মুচমুচে নিমকি ও ভুজিয়া! একসময় প্রতিটি গেরস্থালিতে নিজের হাতে এসব তৈরির চল থাকলেও, ব্যস্ততার এ যুগে তা অনেকটাই ঠেকেছে দোকানে।
তবে এই ঐতিহ্যের স্বাদ ফিরিয়ে দিতে ব্যস্ত বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রাম। সেখানে পিংকু দে,হরিকৃষণ দাঁ,সমীর রুজ,উদয় দে এমন ময়রা বাড়িতে এখন উৎসবের কর্মযজ্ঞ। সকাল হতেই কারিগররা নেমে পড়ছেন নানা স্বাদের মিষ্টি ও নোনতা পদ তৈরিতে। তৈরি হচ্ছে কুইন্টাল কুইন্টাল সেউয়ের নাড়ু, নারকেল নাড়ু ও নানা পদের মিষ্টি। উৎসবের সময় অর্ডারের জোগান দিতে নাভিশ্বাস উঠলেও হাত গুটিয়ে বসে নেই পাড়ার মেয়েরাও; স্বতঃস্ফূর্তভাবে হাত মিলিয়েছেন এই কাজে। দুর্গাপুজোর প্রাক্কালে পণ্ডিতপুরের এই মিষ্টিময় উদ্যোগ পুরো গ্রামে এনে দিয়েছে এক নিখাদ আনন্দের পরশ। সারা বছর এই অপেক্ষায় দিন গুণেন এইসব মোদক কারিগররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *