খয়রাশোল থানায় ২ টি মহিলা পরিচালিত সহ মোট ৫৮টি দুর্গাপুজো কমিটিকে অনুদানের চেক প্রদান

সেখ রিয়াজুদ্দিনঃ

শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্য সরকারের ঘোষিত আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল খয়রাশোল থানা এলাকার ২ টি মহিলা পরিচালিত সহ মোট ৫৮টি দুর্গাপুজো কমিটির হাতে। সোমবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাশোল থানার ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাশোলের বিডিও ডঃ সৌমেন্দু গাঙ্গুলি, থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস, স্বামী সত্যানন্দ মহারাজ, সমাজসেবী অনুপম বাগ, উৎপল সাঁই, দেবব্রত গুপ্ত, রাজু দাস-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চেক প্রদানের আগে পুজো কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন সচেতনতা ও সতর্কতা মূলক বিষয়ে আলোকপাত করেন। মন্ডপের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিদ্যুৎ ও দমকলের অনুমতি, সিসিটিভি স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্বেচ্ছাসেবক মোতায়েন, ডিজে বক্স না বাজানো এবং নিরাপদ প্রবেশ ও বাহিরপথ নিশ্চিত করার বিষয়ে সচেতন করেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট এড়ানো এবং প্রয়োজনে থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। যদিও পুলিশ প্রশাসন নিজেদের পরিবার পরিজন ছেড়ে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সজাগ থাকছে। স্থানীয় জনসাধারণের সঙ্গে মিলে মিশে আনন্দ উপভোগ করবেন। অনুদানের চেক পেয়ে খুশি পুজো কমিটির সদস্যরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তাঁদের মতে, কৃষিনির্ভর এই এলাকায় দুর্গাপুজোর আয়োজন করতে আর্থিক অনুদান যথেষ্ট সহায়ক হবে। এর ফলে পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আরও সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *