বীরভূমের কীর্ণাহারে রেললাইনে কাটা পড়ে মৃত এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকায়

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের কীর্ণাহার হাসপাতাল সংলগ্ন রেললাইনে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬০ বছরের এক প্রৌঢ়। পরিবার সূত্রে মৃত ব্যক্তির নাম অসীম চক্রবর্তী, বাড়ি মতিপুর কলোনি পাড়া। শনিবার সকালে কাটোয়া-আহমদপুর রেললাইনে (ট্রেন নং ৬৩০৪৪) এই দুর্ঘটনাটি ঘটে। আকস্মিক এই মৃত্যুর জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই দুর্ঘটনার প্রভাবে কিছুটা দেরিতে চলাচল করে ৫৩০৫৫ কাটোয়া-আহমদপুর প্যাসেঞ্জার ট্রেনটি। দুর্ঘটনার পর রেললাইনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কারণে ট্রেন চলাচলে সাময়িক বিলম্ব ঘটে।
ঘটনার পর সচেতনতার বার্তা দিয়ে জানানো হয়েছে যে, বিনা কারণে রেললাইনের ওপর দিয়ে যাতায়াত করা অত্যন্ত বিপজ্জনক। যেকোনো মুহূর্তে ট্রেন বা মালগাড়ি চলে আসতে পারে। রেললাইন মানুষের যাতায়াতের রাস্তা নয়। পাশাপাশি, রেললাইনের ওপর দিয়ে গবাদি পশু নিয়ে যাওয়া থেকেও বিরত থাকার আবেদন জানানো হয়েছে, কারণ মানুষের অসাবধানতার কারণে প্রায়ই ট্রেনের ধাক্কায় জীবজন্তুদের মৃত্যু ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *