বীরভূমের সদাইপুরে ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পিকআপ ভ্যান চালকের প্রাণ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সদাইপুর থানার বাঁধেরশোল সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। আসানসোল থেকে টমেটো বোঝাই করে সিউড়ির দিকে যাওয়া একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ডাম্পার এবং পেছনের আরেকটি ডাম্পারের ওভারটেক করার চক্করে পড়ে নিয়ন্ত্রণ হারায়। সেটি সজোরে রোড ডিভাইডারে ধাক্কা মারলে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তায় ছড়িয়ে পড়ে টমেটোর পেটি।
দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে চালকের বেঁচে থাকা অসম্ভব মনে হলেও, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সদাইপুর থানার পুলিশ। তারা ধ্বংসস্তূপের ভেতর থেকে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় নিয়ে যায়। পাশাপাশি, পুলিশের তৎপরতায় অন্য একটি গাড়ির ব্যবস্থা করে অক্ষত টমেটোগুলি নিরাপদে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়। কপালজোরে বড় বিপদের হাত থেকে রক্ষা পান চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *