মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ময়ূরেশ্বরে ধিক্কার মিছিল

সেখ রিয়াজুদ্দিনঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার দাবিতে এবং দিল্লিতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন বানচাল করার অভিযোগে আন্দোলনকারী, দলীয় নেতৃত্ব-সহ অন্যান্যদের উপর নিপীড়নের প্রতিবাদে ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। ময়ূরেশ্বরে আয়োজিত এই মিছিল থেকে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি দিল্লিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের উপর দমন-পীড়নের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন মিছিলের অংশগ্রহণকারীরা। এদিনের ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ, দীপঙ্কর চক্রবর্তী, বলরাম চ্যাটার্জী, জুড়ান বাগ্দী, অরূপ বাগ, তমাল চন্দ্র দে, জয়ন্ত ভল্লা-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মিছিলের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ আন্দোলনের উপর দমন-পীড়ন বন্ধের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *