সেখ রিয়াজুদ্দিনঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ। সমগ্র এস আই আর প্রক্রিয়া বন্ধ করা। এস আই আর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম পুনর্বহাল। উপরিউক্ত দাবিতে ২৫ সেপ্টেম্বর শুক্রবার এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির রামপুরহাট লোকাল কমিটির ডাকে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এদিন দলীয় কর্মী-সমর্থকদের হাতে বিভিন্ন দাবি সংবলিত পোস্টার ও ব্যানার সহযোগে মিছিল বের হয় রামপুরহাট শহর এলাকায়। বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এস আই আর প্রক্রিয়ার ফলে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাঁদের দাবি, অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণের দাবিও জানানো হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সদস্যা আয়েষা খাতুন, কাঞ্চন রবিদাস ও ফরিদা ইয়াসমিন।
