বীরভূমের ইলামবাজারের চৌপাহারি জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনা: গাড়ির ধাক্কায় গুরুতর আহত আরপিএফ কর্মী, তদন্তে পুলিশ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজারের চৌপাহারি জঙ্গলের বোলপুর-ইলামবাজার প্রধান সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রশান্ত বাগদি (৪৫) নামের এক আরপিএফ কর্মী। তিনি শক্তিগড়ে কর্মরত ছিলেন এবং মোটরবাইকে বোলপুর থেকে নিজের বাড়ি ঘুড়িষা গ্রামে ফিরছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরবাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন। খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করতে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই আকস্মিক ঘটনায় আহত কর্মীর পরিবারে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *