শম্ভুনাথ সেনঃ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে সোমবারে আয়োজিত হলো ‘Sinocore: Food and Craft Festival’। ৩১ আগস্ট ফিতে কেটে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্বভারতীর উপাচার্য ড. প্রবীর কুমার ঘোষ।
অনুষ্ঠান প্রাঙ্গণজুড়ে ছিল চীনা সংস্কৃতি, ঐতিহ্য ও পড়ুয়াদের সৃজনশীলতার অপূর্ব মেলবন্ধন। উৎসবের মূল আকর্ষণ ছিল চীন দেশের সুস্বাদু ও ঐতিহ্যবাহী নানা পদ। এর পাশাপাশি বিভাগের ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি রকমারি হস্তশিল্প ও কারুকাজ তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে মুগ্ধ করে।
চীনা খাবার ও হস্তশিল্পের এই অভিনব প্রদর্শনীর মাধ্যমে চিনের সমৃদ্ধ জীবনযাত্রাকে কাছ থেকে জানার সুযোগ পান সবাই। পুরো অনুষ্ঠানকে ঘিরে পড়ুয়া ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে উপচে পড়া উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

