মহাসমারোহে বীরভূমের পণ্ডিতপুরে উদযাপিত হলো রাসযাত্রা উৎসব

শম্ভুনাথ সেনঃ

রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি বড় বাৎসরিক উৎসব। রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব। সারাদেশের সঙ্গে বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে আজ ৫ নভেম্বর মহাসমারোহে রাস উৎসব উদযাপিত হয়। উল্লেখ্য, ৮৪ বছর পূর্বে ১৩৪৮ বঙ্গাব্দে এই গ্রামে প্রথম রাস উৎসবের সূচনা হয়। আজ সকাল থেকেই পণ্ডিতপুর উমা-গোঁসাই মন্দিরে চলে নাম সংকীর্তন।

স্থানীয় দুবরাজপুর, পণ্ডিতপুর, হালসোত, রূপশিমূল, দৌলতপুর সন্নিহিত এইসব গ্রামগুলির অন্তত ২০০০ ভক্ত অনুরাগীরা দুপুরে খিঁচুড়ি প্রসাদ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা সহ ভিন গ্রামের বহু ভক্ত শিষ্য। সন্ধ্যায় ভোগ আরতির পর অনুষ্ঠিত হয় ধর্ম আলোচনা সভা। গ্রামের মা-মেয়েরা পসরা সাজিয়ে শ্রীকৃষ্ণের কাছে আত্মনিবেদন করেন। এই অনুষ্ঠান দেখতে বহু ভক্তের সমাগম ঘটে। রাত্রিতে অনুষ্ঠিত হয় বিশিষ্ট কীর্তনীয়া অর্পিতা মুখোপাধ্যায় ও সম্প্রদায়ের পালা কীর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *