রাজ্যে শুরু হয়েছে SIR, বীরভূমের ইলামবাজারে বাড়ি বাড়ি যাচ্ছেন BLO-রা

শম্ভুনাথ সেনঃ

রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। এক কথায় বিশেষ ভোটার তালিকা সংশোধনী অভিযান। নির্বাচন কমিশনের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যের ভোটার তালিকাকে আরও নির্ভুল, হালনাগাদ ও ত্রুটিমুক্ত করে তোলা।
এই বিশেষ উদ্যোগ সারা বীরভূমের বোলপুর, ইলামবাজার তথা সমগ্র জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আজ সকাল থেকেই BLO (Booth Level Officer)রা ইলামবাজারে সুখবাজার বুথ নং ১২৭ বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংশোধনের ফর্ম বিতরণ শুরু করেন। BLO দের সঙ্গে ছিলেন BLA (Booth Level Agent) রা, যাঁরা তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করছেন।
নাগরিকদের হাতে ফর্ম পৌঁছে দেওয়ার পর BLO রা আগামী দু’দিনের মধ্যে আবার সংশ্লিষ্ট বাড়িগুলিতে গিয়ে পূরণকৃত ফর্ম সংগ্রহ করবেন বলে জানা গেছে। এর মাধ্যমে নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, মৃত ভোটারদের নাম অপসারণ ও বিভিন্ন ব্যক্তিগত তথ্যের সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে সাধারণ মানুষ আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *