বীরভূমের দুবরাজপুরে স্মৃতি তর্পণ অনুষ্ঠান

শম্ভুনাথ সেনঃ

গীতিকার আশানন্দন চট্টরাজ, কবি লিয়াকত আলী, সাহিত্যিক অনুপম দও, সাংবাদিক সুভাষ কবিরাজ, লোকশিল্পী নারায়ণ কর্মকার স্মরণে আজ ৩১ জানুয়ারি শনিবার, ২০২৬, সকাল ১০ টায় দুবরাজপুর পাহাড়েশ্বর ব্রততীর্থ প্রাঙ্গনে স্মৃতি তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এই পাঁচ অনুরাগীর পরিবার পরিজন, আত্মীয়-স্বজন এবং তাদের গুনমুগ্ধ পাঠক, কবি, সাহিত্যিক, শিল্পী কলাকুশলীরা। মামা-ভাগ্নে পাহাড়ের কোলে এই অঙ্গনে তাদের প্রতিকৃতিতে পুষ্প স্তবক প্রদান, নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়।

মুখকথা পরিবেশন করেন লেখক মুজিব দত্ত। শান্তিকুমার রজকের কন্ঠে গীতগোবিন্দের সুর দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন এই প্রয়াত পাঁচ কৃতির জীবন চর্চা, লেখালেখি, সামাজিক ও সাহিত্যজীবন এবং তাদের সৃষ্টি নিয়ে নানা কথা পরিবেশন করেন উপস্থিত গুনমুগ্ধরা। স্মৃতিচারণে অংশ নেন কবি সন্তোষ কর্মকার, অধ্যাপক রবিন ঘোষ, কবি অসীম শীল, তাপস চট্টরাজ, রাসবিহারী শীল, সাংবাদিক অজিত চৌধুরী, মালতী বাগ্দী, অনন্ত কর্মকার, আনারুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিমল ওঝা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *