দেশের বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডা’র জন্ম সার্ধশতবর্ষ উদযাপিত হলো বীরভূমেও

শম্ভুনাথ সেনঃ

দেশের বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার জন্ম সার্ধশতবর্ষ যথোচিত শ্রদ্ধায় উদযাপিত হলো বীরভূমেও। মূল অনুষ্ঠানটি হয় বীরভূমের সিউড়ির সিধু কানু মুক্ত মঞ্চে। প্রদীপ প্রজ্জ্বালন এবং ধামসা মাদল বাজিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীরভূম জেলা সমাহর্তা ধবল জৈন। উপস্থিত ছিলেন বোলপুর সাংসদ অসিত কুমার মাল সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

উল্লেখ্য, ভারতের স্বাধীনতা সংগ্রামী তথা আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মূল স্রোতে নিয়ে আসতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বিরসা মুণ্ডা। জয় জোহার স্লোগান তুলে দাঁড়িয়ে ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। সেই বিরসা মুণ্ডা আদিবাসী আবেগের অপর এক নাম। তাই তাঁর জন্ম সার্ধশতবর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিরসা মুণ্ডার সার্ধশতবর্ষ পূর্তির এই অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে একাধিক সরকারি পরিষেবা প্রদান করা হয়। অন্যদিকে জনজাতির এই গৌরবময় দিবসে ভগবান বিরসা মুণ্ডার ১৫০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ ১৫ নভেম্বর দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর ২ নম্বর মণ্ডলের পাঁচড়া অঞ্চলের আদিবাসী প্রধান একটি গ্রাম “ভাগাবাঁধ” গ্রামে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, বিশিষ্ট সমাজসেবী অনুপম বাগ সহ অনেকেই। এদিন গ্রামের আদিবাসী মানুষজনদের কাছে ভগবান বিরসা মুণ্ডার জীবন আদর্শের নানা কথা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *