বীরভূমের জয়দেব কেন্দুলী এলাকায় অজয় নদের ভাঙ্গন রোধে সেচ দপ্তরের অভিনব উদ্যোগ

শম্ভুনাথ সেনঃ

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী অজয় নদের ভাঙন ঠেকাতে শেষ পর্যন্ত ময়ূরাক্ষী সেচ দপ্তর উদ্যেগ নিয়েছে। নদীর পাড়ে নাইলন নেটের সাহায্যে কালো পলিথিনের বালি ভরা বস্তা আড়াল করে শুরু হয়েছে ভাঙ্গন রোধের ব্যবস্থা। নদীর বাঁধ ভাঙ্গা রোধ করতে বেশ কয়েক বছর আগে পাথরের বোল্ডার ও তারের নেট দিয়ে বাঁধা হয়েছিল। কিন্তু সেটাও শেষ রক্ষা হয় নি। চলতি বছরের বর্ষায় জুলাই মাসে বীরভূমের জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রাম সংলগ্ন অজয় নদের বাঁধ ভেঙে যায়। চাষযোগ্য জমি নদী গর্ভে চলে যাওয়ায় এলাকার কৃষকদের মাথায় হাত পড়ে। নদী পাড় বাঁধাই এর দাবি তোলেন এলাকার চাষী ও স্থানীয় মানুষজন। প্রায় ৪৩০ মিটার দূরত্ব নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। এবার স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধে এগিয়ে এসেছে সেচ দপ্তর। কালো পলিথিনের বস্তায় বালি ভরে নাইলন নেটের সাহায্যে তা আটকানো হচ্ছে ভাঙন এলাকা। ক’দিন ধরে নদী ভাঙন মেরামতির কাজ চলছে পুরোদমে। দেখভাল করছেন দপ্তরের কর্মীরা। সে কথায় জানিয়েছেন সেচ দপ্তরের কর্মী সুরজিৎ মিত্র। পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *