বীরভূমের নলহাটিতে এক যুবতীকে লক্ষ্য করে শুটআউট, এলাকায় চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

শ্যুটআউট। এক যুবতীকে লক্ষ্য করে পর পর চারটি গুলি। গুলিতে গুরুতর জখম যুবতীকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ যুবতীর নাম সীমা খান। অভিযোগের তীর যুবতীর স্বামীর বিরুদ্ধে। গুলিবিদ্ধ যুবতী একটি বিউটি পার্লারের মালিক। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় তিনি বিউটি পার্লার বন্ধ করে বাড়ি ফিরেছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর চারটি গুলি ছোড়া হয়। একটি গুলি লাগে বুকে, দুটি গুলি লাগে হাতে এবং একটি কোমরে। গুলিবিদ্ধ সীমা খানের বাড়ি বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া। নলহাটির পাকুরতলা এলাকায় তার একটি বিউটিপার্লর আছে। সেই বিউটিপার্লার বন্ধ করে বাড়ি ঢোকার মুখে দরজার কাছে তাকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান যুবতীর স্বামীর রজু খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবনতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ মহিলার স্বামী রজু খানকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *