জয় জোহার মেলা রাজনগরে

উত্তম মণ্ডলঃ

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যজুডে ১৫ নভেম্বর, ২০২৫ থেকে শুরু হয়েছে জয় জোহার মেলা। এই উপলক্ষে আজ রাজনগর সমষ্টি উন্নয়ণ দপ্তর ও রাজনগর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজ রাজনগর ডাকবাংলো নজরুল মঞ্চে বিভিন্ন বিশিষ্টজনেদের উপস্থিতিতে আয়োজিত হয় এই অনুষ্ঠান। হাজির ছিলেন সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং সেই সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন বিশিষ্টজনেরা। মেলা, বক্তব্যসহ বিভিন্ন আদিবাসী সম্পর্কিত বিষয়কে তুলে ধরা হয় এই অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *