
সেখ রিয়াজুদ্দিনঃ
ছোট্ট থেকেই কচিকাঁচারা নাচ গানের তালিম নেয় কোনো না শিক্ষক বা প্রতিষ্ঠান থেকে। রেওয়াজ ঠিকঠাক থাকলেও প্রথম স্টেজে পারফর্ম করতে গিয়ে অনেক সময় ভয়ভীতির শিকার হয়ে পড়ে। সেই ভয়ভীতি দূরীকরণের লক্ষ্যে স্টেজ পারফরমেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার সিউড়ি সবুজের অভিযান সভা গৃহে তুলসী সঙ্গীত একাডেমীর উদ্যোগে।

এদিন তুলসী সঙ্গীত একাডেমীর ৬৫ জন কচিকাঁচা অংশগ্রহণ করে। সংস্থার প্রশিক্ষক ভবানন্দ দাস একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন। পাশাপাশি বলেন এবছর এটাই অনুষ্ঠানের শুরু, অভিভাবকদের মধ্যে সাড়া পাওয়া গেলে আগামীদিনে তা নিয়মিত করা হবে। মূল লক্ষ্য কচিকাঁচাদের মধ্যে স্টেজ পারফরমেন্সের ভয়ভীতি দূরীকরণের এক ক্ষুদ্র প্রয়াস।

