
সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে খয়রাশোল ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি সমূহের মধ্যে ছিল দীর্ঘ পাঁচ মাসের ইনসেনটিভ বকেয়া। পাশাপাশি বিভিন্ন প্রকার ভ্যাকসিন দেওয়া বাবদ এবং গত ২০২৪ সালের সেনসাস এর কাজ করে টাকা না পাওয়া। এক্ষেত্রে প্রানী বন্ধু, প্রানী মিত্রা, প্রানী সেবী এবং এ আই কর্মীরা আর্থিক সংকটাপন্ন অবস্থায় রয়েছে। যার পরিপ্রেক্ষিতে আপাতত FMD CP ভ্যাকসিন এর কাজ বন্ধ রাখা হয়েছে।
যদিও সংগঠনের কর্মীদের বক্তব্য আমরা সরকার বা ডিপার্টমেন্টের কাজের বিরোধী নই, কিন্তু বেতন না পেয়ে আমাদের সংসার অচল হয়ে পড়েছে। তাই আমরা আর কাজ করতে পারছি না। বকেয়া টাকা মিটিয়ে দিলে আমরা পুনরায় কাজ শুরু করবো। ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের ব্লক সভাপতি সেখ নাজিমুদ্দিন, সহ সভাপতি তনুশ্রী গোস্বামী, কোষাধক্ষ পূর্ণিমা দত্ত, মহ রবিউল, সির্দ্ধাথ ব্যানাজী, বংশী সেন, অম্বিকা ঘোষ, আমানত হোসেন প্রমুখ। খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর এক সাক্ষাৎকারে বলেন প্রানী বন্ধু সহ ঐ বিভাগে কর্মরত অন্যান্যরা এসেছিলেন। তাদের সমস্যার কথা শোনালেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন পাঠানো হবে সুরাহার জন্য। অন্যদিকে ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডক্টর চন্দ্রজিৎ কারক জানান প্রানী বন্ধু, প্রানী মিত্রা দের দাবি সম্বলিত স্মারকলিপি পেয়েছি। যদিও দাবিতে উল্লিখিত টাকা এখান থেকে দেওয়া হয় না। তাদের দাবি সমূহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হবে।

