
শম্ভুনাথ সেনঃ
বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’য় আজ বীরভূমের লাভপুরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ দলীয় কর্মী সমর্থকরা। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং SIR নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি বোলপুর সাংগঠনিক জেলার ডাকে লাভপুরে ‘পরিবর্তন যাত্রায়” শুভেন্দু অধিকারী ভাষণ দেন। উল্লেখ্য, ২০২৬ -এ রাজ্যের বিধানসভা নির্বাচন। এদিন এসআইআর ইস্যুতে মঞ্চ থেকে শুভেন্দুবাবু প্রশ্ন তোলেন, “আপনারা ভোটার লিস্ট দেখে নিয়েছেন তো? আপনাদের নাম আছে? এরপরেই ভুয়ো নাম, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে কি-না সেই প্রশ্ন তোলেন। দর্শক আসন থেকে জোরালো আওয়াজে জানান দেন দলীয় কর্মী সমর্থকরা। তিনি বলেন আপাতত ৫৮ লাখ বাদ! এই সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে। এরপরে তো একমাস ধরে শুনানি চলবে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা বানিয়েছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন। বিরোধী দলনেতার সংযোজন, এই মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, বলেছিলেন এসআইআর হবে না। কবে বলেছিলেন? ২১ জুলাই ডিম-ভাত অনুষ্ঠানে। আপনারা জানেন, তিনি বলেছিলেন, এসআইআর মানে এনআরসি। আমি ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানাবো, যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যে টুপিটা এবার পরেননি। দর্শক আসন থেকে জোরালো কন্ঠে স্লোগান ওঠে ২৬ শে নির্বাচন তৃণমূলের বিসর্জন!

