বীরভূমের দুবরাজপুরে “সেঁজুতি’র” উদ্যোগে শুরু হল বিজয়িনী নাট্য সমারোহ-২০২৬

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর “সেঁজুতি” নাট্য সংস্থার আয়োজনে ৩ জানুয়ারী থেকে শুরু হলো ‘বিজয়িনী নাট্য সমারোহ’-২০২৬। ৩-৭ জানুয়ারী ৫ দিনের এই নাট্য উৎসবে ১৩ টি নাটক মঞ্চস্থ হবে। দুবরাজপুর নেপাল মজুমদার ভবন সাংস্কৃতিক মঞ্চে এই নাট্য উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বীরভূম জেলা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজ সিং সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ ও বিশিষ্টজনেরা। অন্যবারের মতো এবারও “সেঁজুতির জীবন কৃতি সম্মাননা” প্রদান করা হয়। এবার জীবন কৃতি সম্মাননা পেলেন মিরাক্কেল খ্যত, কবি অভিনেতা, নাট্যকার, তথা শিক্ষক অতনু বর্মন। যদিও অনিবার্য কারণে তিনি এদিন মঞ্চে উপস্থিত হতে পারেননি। তাঁর পরিবারের পক্ষে বোন শিক্ষিকা পাপিয়া বর্মনের হাতে “স্মারক সম্মাননা-২০২৬” তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ৫ দিনের এই নাট্য উৎসবে বীরভূমের দুবরাজপুর, সাঁইথিয়া, সিউড়ি সহ ভিন জেলা মুর্শিদাবাদ, হুগলী, নদীয়া, কলকাতা, বর্ধমান, উত্তর ২৪ পরগনা থেকেও বিশিষ্ট নাট্যগোষ্ঠীর মোট ১৩ টি নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন সেঁজুতির সম্পাদিকা সুমনা চক্রবর্তী। উদ্বোধনের পরে পরেই চন্দ্রদীপ নাট্যদল ঢাকুরিয়া, কলকাতার “সহজপাঠ” এবং থিয়েটার মানকর বর্ধমানের “ময়ূরাক্ষী” নাটক মঞ্চস্থ হয়। প্রত্যেক শিল্পীর অভিনয় উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *