বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে মধুচক্রের আসরে পুলিশের হানা: ধৃত-৮ যুবতী, গ্রেপ্তার-৪

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলার অন্যতম পর্যটনকেন্দ্র বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে মধুচক্র চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক তৃণমূল নেতা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই বেআইনি কার্যকলাপ চালিয়ে আসছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালায়। অভিযানে একটি হোম স্টে থেকে ৮ জন যুবতীকে আটক করা হয়। পাশাপাশি মধুচক্র চালানোর সঙ্গে যুক্ত তৃণমূল নেতা ঘনিষ্ঠ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি ধৃতদের বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, শান্তিনিকেতনের প্রান্তিক রেলস্টেশন সংলগ্ন এই হোটেলটি দীর্ঘ দিনের। স্থানীয় মানুষের অভিযোগ বেশ কিছু দিন ধরে তাঁরা লক্ষ্য করে আসছেন প্রতিদিনই অপরিচিত পুরুষ-মহিলারা হোটেলে আসছেন। তাঁদের আচরণ এবং অসংলগ্ন কথাবার্তা এলাকার মানুষের মনে দেখা দেয় সন্দেহ। সেখানে অশ্লীল কাজ চলছে বলে ফিস্ ফাস্ গুঞ্জন ওঠে। এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে স্থানীয়দের দাবি শীঘ্রই হোটেলটা যেন সিল করে দেওয়া হয়, সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় তৃণমূলের নেতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *