বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর ব্রততীর্থ ইনস্টিটিউশনের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শম্ভুনাথ সেনঃ

শরীর ও মন সুস্থ রাখতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। টানটান উৎসাহ আর উদ্দীপায় বীরভূমের দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত “পণ্ডিতপুর ব্রততীর্থ ইন্সটিটিউশনে’র” কচি-কাঁচা পড়ুয়াদের নিয়ে বিদ্যালয় সংলগ্ন মাঠে আজ ৫ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিস্কুট দৌড়, আলু দৌড়, অঙ্ক দৌড় এমন ২১ টি ইভেন্টে ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়ব্রত মহাতা। এদিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, শিক্ষক সাবির খান, সহ অভিভাবক-অভিভাবিকারা।সুরভী মাহাতা, নিশাত ফারহিন, নওয়াজ শরিফ খান, বিউটি বাউড়ি, অনন্যা বাগদি, সায়ন্তিকা বাগদি, জহিরুল মণ্ডল, সার্থক চৌধুরী এমন সব স্থানাধিকারী প্রতিযোগীরা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে। তুলে দেওয়া হয় স্মারক সহ শংসাপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *