দেওয়ান সাহেবের মাজারে ঊরুস উপলক্ষে সম্প্রীতির মিলনমেলা রাজনগরে

উত্তম মণ্ডলঃ

সুদূর পারস‍্য থেকে বীরভূমের তদানীন্তন রাজধানী এবং বর্তমানে এ জেলার ঝাড়খণ্ড ঘেঁষা প্রান্তিক অঞ্চল রাজনগরে এসেছিলেন বিদগ্ধ সুফি সাধক সাইফুল হক্। আর তাঁর প্রতি আকৃষ্ট হয়ে রাজকার্য ছেড়ে ফকিরি নিয়ে ঈশ্বর সাধনায় ব্রতী হলেন রাজনগরের পাঠান বংশীয় রাজা খাজা আসাদুল্লাহ খান (খ্রি:১৬৯৭-খ্রি: ১৭১৮)।
তারপর মাত্র ২১ বছর ১ মাস ২০ দিন রাজত্ব করার পর রাজনগর ফুলবাগানের ডাঙায় অহর্নিশ চললো তাঁর ব‍্যাগ্র ব‍্যাকুলতায় পুরোপুরি ঈশ্বর সাধনার কাজ। প্রতি বছর বাংলা ২৩ মাঘ রাজনগর ফুলবাগানের ডাঙায় তাঁর পবিত্র মাজারে অনুষ্ঠিত হয় ঊরুস উৎসব। প্রতি বছরের মতো এবারেও আজ ৬ ফেব্রুয়ারী, শুক্রবার এদিন সকালে রাজনগর রাজবাড়ি থেকে রাজপরিবারের সদস্যরা তাঁর ব‍্যবহৃত চাদর মাথায় করে পায়ে হেঁটে বয়ে নিয়ে এসে প্রথম চড়ান মাজারে। পাশাপাশি চলে ধর্মীয় প্রার্থনা। সেই সঙ্গে একদিনের এক গ্রামীণ মেলাও বসে এখানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে বলে জানা গেছে।
স্থানটি বতর্মানে ”দেওয়ান সাহেবের মাজার” নামে পরিচিত। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ সব বিভেদ ভুলে আসেন রাজনগরের এই “ফকির রাজা” দেওয়ান সাহেবের পবিত্র মাজারে একটু শান্তির খোঁজে। এবারেও দেখা যায় সেই চিরাচরিত পরিচিত দৃশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *