বসুন্ধরা দিবস পালন ও আলোচনাসভা দুবরাজপুরে

সন্তোষ পালঃ

আজ ২২শে এপ্রিল, বসুন্ধরা দিবস। ১৯৭০ সালে রাষ্ট্রসংঘ প্রথম দিনটি পালন করে। তারপর থেকে দিনটি সমগ্র বিশ্ব পালন করে আসছে। দুবরাজপুর ব্লকের চিনপাই পঞ্চায়েতের মিটিং হলে দিনটি পালন করা হল। পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজ ও গ্রাম পঞ্চায়েতের মানুষেরা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী যারা ডিআরসিএসসি কর্তৃক বাস্তবায়িত টেকসই প্রকল্পের সাথে যুক্ত তাদের নিয়ে একাধিক বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় আজ। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর পার্থপ্রতিম চক্রবর্তী, গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গোপীকৃষ্ণ প্রামাণিক, নির্মান সহায়িকা মিতালী মণ্ডল মুখার্জী, ডিআরসিএসসি সদস্যা তথা মানবাধিকার কমিশন বিষয়ক দায়িত্বে থাকা মিলি দত্তসহ আরো অনেকে। এদিন এলাকার রাস্তার উন্নয়ন, পানীয় জলের সমস্যা সমাধান, খাসজমিতে বৃক্ষরোপণ, যাদের রেশনকার্ড, সাস্থ্যসাথী কার্ড এখনো হয়নি সে বিষয়ে আলোচনা ও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, প্রাণিসম্পদ কিভাবে রক্ষা করা যায় সে বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন উপস্থিত অতিথিগণ। উল্লেখ্য গতকাল দুবরাজপুর ব্লকের পারুলিয়া পঞ্চায়েত হলে এলাকার সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। প্রজেক্ট কো-অর্ডিনেটর পার্থপ্রতিম চক্রবর্তী ও সদস্যা মিলি দত্ত জানান স্থানীয় মানুষেরা তাদের সমস্যার কথা তুলে ধরেন, পঞ্চায়েতের প্রতিনিধিরা ও আধিকারিকগণ সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *