বীরভূমের জয়দেবে টিকরবেতা গ্রামের জাগরণী মাতৃ সংঘের জগদ্ধাত্রী পূজা

শম্ভুনাথ সেনঃ

শাস্ত্র অনুসারে কার্তিক মাসের শুক্ল পক্ষের গোপাষ্টমী তিথিতে সুখ-সমৃদ্ধির দেবী মা জগদ্ধাত্রী রূপে পুজিতা হন। বীরভূমের জয়দেব কেন্দুলি সংলগ্ন টিকরবেতা জাগরণী মাতৃ সংঘের পরিচালনায় টিকরবেতা গ্রামের জগদ্ধাত্রী পূজার ৯ নভেম্বর শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্রবস্ত্র ও কুটির শিল্প ও কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস সহ অঞ্চলের বিশিষ্ট মানুষজন। সংলগ্ন গ্রামের সাধারণ মানুষ এই জগদ্ধাত্রী পূজায় মেতে ওঠেন।

এই পূজা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই পুজোয় কচিকাঁচা থেকে শুরু করে গ্রামের সকল মানুষজন মেতে ওঠে। এবছর জগদ্ধাত্রী পূজা তৃতীয় বর্ষে পদার্পণ করলো। অন্যান্য বছরের মত এ বছরও লাইট, প্যান্ডেল সহযোগে সেজে ওঠে পূজা মণ্ডপ। জাগরণী মাতৃ সংঘের পরিচালনায় ও টিকরবেতা গ্রামবাসীর সাহায্য ও সহযোগিতায় এই পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষজন উৎসবে মাতোয়ারা। বসেছে গ্রামীণ মেলাও। সেই সঙ্গে অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *