বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল বীরভূমের দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলা বিজেপির উদ্যোগে দুবরাজপুর বিধানসভা ক্ষেত্রে দুবরাজপুর ৪, ৫, ৬ মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের নিয়ে ২৪ ডিসেম্বর বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় দুবরাজপুর মাড়য়ারী ধর্মশালায়। উল্লেখ্য, ২০২৬ এ আগামী বিধানসভা নির্বাচন। দলীয় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বিজেপির কর্মকর্তাদের আগামী নির্বাচনে জয়ের পরিকল্পনা নিয়ে পথে নামার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন রাঢ়বঙ্গ জোনের কনভেনার তথা ছত্রিশগড়ের সংগঠন সাধারণ সম্পাদক পবন সাঁই জী, বর্ধমান বিভাগ কনভেনার সুনীল গুপ্তা, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা সহ উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব, বিধানসভা নেতৃত্ব ও মণ্ডলের নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *