
মহঃ সফিউল আলমঃ
জেলা তথা রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি বীরভূমের রাজনগর এলাকাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর সৌজন্যে তাঁদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন মসজিদের ইমামদের হাতে পবিত্র ঈদের উপহার তুলে দেওয়া হয়৷ ১ মে রাজনগর এলাকাতেও একইভাবে বিধায়কের তরফে স্থানীয় প্রতিনিধি নেতৃত্বরা সেগুলি তুলে দেন৷ কোথাও সরাসরি ইমামদের হাতে কোথাও বা ইমামদের পক্ষে মসজিদ কমিটি ও বাসিন্দাদের তরফে কেউ কেউ সেগুলি গ্রহণ করেন৷ ঈদের উপহার স্বরূপ নতুন বস্ত্র হাতে পেয়ে রীতিমতো আনন্দিত ও উচ্ছ্বসিত তাঁরা৷ এমন শুভ প্রয়াস প্রশংসা কুড়িয়েছে আমজনতার৷ মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা৷

