বীরভূমের মুরারই গভমেন্ট পলিটেকনিক কলেজে “অ্যান্টি র‍্যাগিং ও নারী নিরাপত্তা” বিষয়ক সেমিনার

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত মুরারই গভঃ পলিটেকনিক কলেজে আজ ২৯ আগস্ট “আন্টির‍্যাগিং ও নারী নিরাপত্তা” বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনার হলে উপস্থিত ছিলেন মুরারই থানার ওসি সাকিব সাহেব ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমিত রায়, মহুরাপুর অঞ্চলের প্রধান সীমা রাজবংশী সহ স্থানীয় ব্লকের সংশ্লিষ্ট আধিকারিকরা এবং কলেজের অন্যান্য লেকচারার ও কর্মীবৃন্দ। কলেজ পড়ুয়া অন্তত ১৫০ ছাত্র-ছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করে। কলেজে পড়াশোনা করতে এসে র‍্যাগিং করা বিষয়ে সিনিয়র ছাত্রদের বিরত থাকার সতর্কবার্তা দেন বক্তারা। এদিন নারী নিরাপত্তা বিষয়ে পড়ুয়াদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *