
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের গোরসা গ্রাম পঞ্চায়েতের ডালিম্বা গ্রামের এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহবধূর নাম মৌসুমী মণ্ডল। তার বাবার বাড়ি বীরভূম সংলগ্ন ঝাড়খণ্ডের হরিশপুর। মেয়ের বাপের বাড়ির লোকের অভিযোগ তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছে। গতকাল মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসে। গলায় দড়ি দিয়ে খুন করার অভিযোগ এনেছেন মেয়ের আত্মীয় পরিজনেরা। এই অভিযোগের ভিত্তিতে তার স্বামী গৌরাঙ্গ মণ্ডলকে আটক করেছে মুরারই থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভঃ হাসপাতালে মেডিকেল কলেজ পাঠানো হয়।
ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম
