
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলায় যে সমস্ত ধর্মীয় মেলা বসে তার অন্যতম ঐতিহ্যবাহী খয়রাশোলের গোষ্ঠমেলা। শনিবার বলরাম প্রভূকে ঢাক, ঢোল, শঙ্খ, ঘন্টা, কাঁসর, খোল করতাল সহ অন্যান্য বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে খয়রাশোলের বলরাম প্রভূর মূল মন্দির থেকে গোষ্ঠডাঙ্গা মঞ্চে আনা হয়। অন্যান্য বছরের মতো আজকের দিনে হাজার হাজার ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। এই উপলক্ষে গোষ্ঠডাঙ্গা ময়দানে তেলেভাজা, মনিহারি, নাগরদোলা সহ বিভিন্ন সম্ভারে সজ্জিত চার দিনের মেলা বসেছে। গোষ্ঠযাত্রার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।




