
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের লাভপুর ব্লকের গোপালপুরে অবস্থিত কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান “জওহর নবোদয় বিদ্যালয়ে” ১৮-১৯ আগস্ট দুই দিন ব্যাপী ‘কলা উৎসব’ অনুষ্ঠিত হয়। এই ক্লাসটার লেভেল কলা উৎসব অনুষ্ঠানে পাটনা সম্ভাগ এর অন্তর্গত বর্ধমান ক্লাস্টার এর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ২১ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে জুরি মেম্বার হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত ও চারুকলা বিভাগের অধ্যাপক প্রণয় সূত্রধর দে, ঋষিক মুখার্জী, ডঃ প্রদীপ্ত আচার্য, ডঃ প্রসেনজিৎ সেনগুপ্ত সহ বীরভূমের বিশিষ্ট বাউল শিল্পী কার্তিক দাস বাউল।

এই উৎসব অনুষ্ঠানে ‘শাস্ত্রীয় সংগীত’, ‘চারুকলা’, ‘ঐতিহ্যবাহী গল্প বলা’ প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক ও মানপত্র প্রদান করা হয়। দুইদিন ব্যাপী এই কলা উৎসব অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ আশুতোষ কুমার। এই উৎসবে স্থানীয় লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহার হাত ছুঁয়ে দীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক, লাভপুর থানার ওসি আব্দুল গফ্ফর, লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. তেহসিন মাকসুদ, সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী, আব্দুল মান্নান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শোভন চৌধুরী প্রমুখ। এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক ঋত্বিক বন্দ্যোপাধ্যায়, হিন্দী শিক্ষক খুরশিদ আহমেদ, বাংলা শিক্ষক প্রেমেন কুমার সর, ইংরেজি শিক্ষক বিশ্বরূপ মুখার্জী, চারুকলা শিক্ষক শ্রবন মন্ডল, সংগীত শিক্ষক হিরন্ময় ঘোষ সহ বিদ্যাল়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। দুইদিন ব্যাপী কলা উৎসবে আজ বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ আশুতোষ কুমারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

