
শম্ভুনাথ সেনঃ
২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ তাই যুব সমাজকে সংগঠিত করার একাধিক কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। তার মধ্যে অন্যতম “ফুটবল টুর্নামেন্ট” ৷ বাঙালির শারদোৎসবের আগেই এ রাজ্যের ৪৩টি জায়গায় ‘নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে বিজেপির তরফে জানানো হয়। ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় চলবে এই ফুটবল প্রতিযোগিতা।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তরুণদের দলে টানতে বল পায়ে বঙ্গ বিজেপির নয়া কৌশল এই ‘নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্ট। উল্লেখ্য, বাঙালির প্রাণের খেলা ফুটবল। সুচি অনুযায়ী বীরভূমের সিউড়ি ইরিগেশন কলোনি মাঠে আজ ১১ সেপ্টেম্বর “নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ চট্টোপাধ্যায়, ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা সহ জেলার ফুটবলপ্রেমী মানুষজন।

